tanaka
প্রচ্ছদখেলাবিশ্বকাপের পরই উরুগুয়ে ছাড়ছেন বিয়েলসা

বিশ্বকাপের পরই উরুগুয়ে ছাড়ছেন বিয়েলসা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন মার্সেলো বিয়েলসা। কিংবদন্তি এই কোচ নিশ্চিত করেছেন, বিশ্বকাপ শেষেই উরুগুয়ের দায়িত্ব ছাড়বেন তিনি।আর্জেন্টাইন সাংবাদিক জার্মান গার্সিয়া গ্রোভারের তথ্য অনুযায়ী, উরুগুয়ের সঙ্গে নতুন চুক্তি করার কোনো পরিকল্পনা নেই ৭০ বছর বয়সী বিয়েলসার। দলের ফলাফল যেমনই হোক, বিশ্বকাপের পরই শেষ হবে তার অধ্যায়।

নিজের সিদ্ধান্ত জানিয়ে বিয়েলসা বলেন, ‘বিশ্বকাপের পরই আমাদের কাজ শেষ হবে। আমাকে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য উরুগুয়েকে ধন্যবাদ।