আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের স্কোর ছিল ১৮৪ রান, ৪ উইকেট হারিয়ে। ম্যাচের শেষ দিনে খেলা আবার শুরু হলেও ফল ড্র হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। শেষ পর্যন্ত আর মাঠে নামতে হয়নি দুই দলের ক্রিকেটারদের। ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে আম্পায়ার ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্য দিয়ে ড্রতে শেষ হয় সিলেট টেস্ট।
দ্বিতীয় টেস্ট ড্র হলেও সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী দল।
বিস্তারিত আসছে…



