tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিসিইসির সঙ্গে বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসির ব্যাখ্যা চায়...

সিইসির সঙ্গে বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসির ব্যাখ্যা চায় বিএনপি

ব্যালট পেপারে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দলটির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

বৈঠকে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়াকে জটিল না করে ভোটাররা যেন সহজে ও স্বচ্ছভাবে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়া বিএনপির পক্ষ থেকে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি প্রস্তাবও তুলে ধরা হয়। প্রস্তাবে বলা হয়, পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করা হলে ভোটারদের জন্য বিষয়টি আরও সহজ হবে।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছায়। সে সময় সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতিতে দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।

আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

গতকাল বুধবার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না। এ অবস্থায় এখনো পাঠানো হয়নি—এমন ব্যালট পেপারগুলো সংশোধনের দাবি জানায় বিএনপি।