tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকসার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় হাজারো মানুষ, নেতৃত্বে শিক্ষার্থীরা

সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় হাজারো মানুষ, নেতৃত্বে শিক্ষার্থীরা

সার্বিয়াজুড়ে আবারও তীব্র হয়ে উঠেছে সরকারবিরোধী আন্দোলন। রাজধানী বেলগ্রেডের রাজপথে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশ থেকে আগাম নির্বাচনের জোর দাবি তোলা হয়। খবর আল-জাজিরার।

গত বছরের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর থেকেই সার্বিয়ায় দুর্নীতিবিরোধী আন্দোলনের সূচনা হয়। ওই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। টানা আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগ করতে বাধ্য হন।

এরপর আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ । প্রশাসনিক চাপ ও দমন-পীড়নের কারণে একসময় শিক্ষার্থীরা রাজপথ ছাড়তে বাধ্য হলেও শনিবারের সমাবেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন বড় রাজনৈতিক প্রচারণায় পরিণত হয়েছে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ভুচিচের কাছে দ্রুত আগাম নির্বাচনের ঘোষণা দাবি করছেন।

এ সপ্তাহে ভুচিচ জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করেননি তিনি।