tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপের পর এ মন্তব্য করেন ট্রাম্প। খবর জানিয়েছে জাজিরার।

ট্রাম্প বলেন, সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে চুক্তিটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট কয়েকটি দেশের আলোচকদের সম্মতিতেই তা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে বলে জানান তিনি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদাভাবে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “চুক্তির চূড়ান্ত দিক ও বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে এখন আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।”

এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। পরে সাংবাদিকদের তিনি জানান, উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শনিবার ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সফরটিকে “সংক্ষিপ্ত হলেও অত্যন্ত ফলপ্রসূ” বলে বর্ণনা করা হয়েছে।

অন্যদিকে, তেহরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে। ইরানের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই অতীতে দু’দফা সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।