tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে, যা অভিযানের দিকনির্দেশনা তুলে ধরবে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “এ থেকে সারাদেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। ইতিমধ্যে সকল বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে সভা অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট হেডকোয়ার্টারগুলিকে অবগত করা হয়েছে।”

তিনি জানান, অভিযানের মূল লক্ষ্য তিনটি:

  1. অবৈধ অস্ত্র উদ্ধার – নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের সরবরাহ রোধ এবং উদ্ধার। উদ্ধার করা সম্ভব না হলে এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা।
  2. সন্ত্রাসীদের গ্রেফতার – চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা।
  3. নির্বাচনকেন্দ্রিক আচরণবিধি অনুসরণ নিশ্চিত করা – প্রার্থী এবং দলের আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন যৌথবাহিনী পর্যবেক্ষণ করবে, ছোটখাটো লঙ্ঘন কমিটি পর্যায়ে দেখা হবে।

রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক করে কমিশনার সানাউল্লাহ বলেন, “ক্যাম্পগুলো সিল করা এবং স্থল ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই অপরাধীরা এগুলো ব্যবহার করতে না পারে।”