tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়বিদ্যুৎ বিভাগকে ইসির নির্দেশনা

বিদ্যুৎ বিভাগকে ইসির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে, যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ইসির পক্ষ থেকে বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোট ও নির্বাচন উপলক্ষে নির্ধারিত ৪২,৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ওই কেন্দ্রে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিসাইডিং কর্মকর্তাদের অফিসিয়াল কাজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। এজন্য বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়া হয়েছে।

কমিশন ইতিমধ্যেই দেশের ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।