tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেফতার

সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডিতে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।

জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।