tanaka

মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা, সম্ভাব্য কয়েকজনের নাম

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি পর্যালোচনা করা...
প্রচ্ছদচাকরীসাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর হলো, এ নিয়োগে কোনো নির্দিষ্ট বয়সসীমা রাখা হয়নি

১৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা পূরণকারী নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

চাকরির বিস্তারিত

  • প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
  • পদের নাম: কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
  • বয়সসীমা: নির্ধারিত নয়
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
  • আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬

আবেদন করবেন যেভাবে

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বিডিজবস ডটকম