tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকসর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত খামেনির ছেলে

সর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত খামেনির ছেলে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সময় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি জীবিত ছিলেন বলে জানা গেছে।

দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি। শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এদিকে, বুধবার (৪ মার্চ) নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএন।

সূত্র: বিবিসি বাংলা