tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না: উপ-প্রধানমন্ত্রী

স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না: উপ-প্রধানমন্ত্রী

স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো। ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মাদ্রিদ কারও অনুগত ভৃত্য নয়। আমরা কোনো ধরনের হুমকি মেনে নেব না এবং নিজেদের মূল্যবোধ অক্ষুণ্ন রাখব।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে স্পেন ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন মাদ্রিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ সতর্ক করে বলেন, চলমান সংঘাত বৃহৎ বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, “কোনো প্রতিশোধমূলক ব্যবস্থার ভয়ে আমরা এমন কোনো পদক্ষেপে অংশ নেব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর বা আমাদের মূল্যবোধ ও জাতীয় স্বার্থের পরিপন্থী।”

সূত্র: আল জাজিরা।