সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের বিধানে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে সম্পত্তি দান বা হস্তান্তরের ক্ষেত্রে নতুন একটি পৃথক ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যার আওতায় দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার সঙ্গে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তর করা হলেও দাতা জীবিত থাকা অবস্থায় ওই সম্পত্তি ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।



