জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তাঁর এই ভাষণ সরাসরি প্রচার করা হবে।
সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ টেলিভিশন ও অন্যান্য রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচার করা হবে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।



