tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

বাংলাদেশের নির্বাচনের উদাহরণ টেনে ভারতের নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নবান্নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে অনেকেই নির্বাচনে সহিংসতার আশঙ্কা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন প্রতিবেশী দেশে তা সম্ভব, তখন ভারতে কেন অযথা আতঙ্কের পরিবেশ তৈরি হবে?

মমতা অভিযোগ করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচনকে ঘিরে ভয় দেখানোর প্রবণতা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনুকূল নয়। তার মতে, নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত স্বচ্ছ, নিরপেক্ষ ও ভীতিমুক্ত।

নির্বাচনী কাজে যুক্ত সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রসঙ্গে তিনি বলেন, তাদের চাকরি থেকে অপসারণ করা হয়নি; বরং অন্য প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত করা হবে। একই সঙ্গে তিনি জানতে চান, নির্বাচন নিবন্ধন কর্মকর্তাদের স্থগিত করার পেছনে সুনির্দিষ্ট কারণ কী।

এদিকে মমতার বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাউল অভিযোগ করেন, মমতা বাংলাদেশের নির্বাচন নিয়ে অপ্রয়োজনীয় উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং তার মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিজেপির সংসদ সদস্য সুধাংশু ত্রিভেদি বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া স্পষ্ট অবস্থান জানিয়েছে।

সূত্র: এনডিটিভি