tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিসংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৭১ নম্বর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা যুক্তিতে বলেন, বিরোধীদলীয় নেতা মিথ্যা শব্দটি ব্যবহার করেছেন যা অসংসদীয় এবং কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান।

বিরোধীদলীয় নেতার বক্তব্যে তিনি উল্লেখ করেন, “গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি একটি অসত্য কথা বলেছি। আল্লাহ তাকে এমন দক্ষতা দিয়েছেন যে, তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এজন্যই আমি আজ দাঁড়িয়েছি।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিষয়টি নতুনভাবে তোলার প্রয়োজন নেই বলে জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেছেন এবং এটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত। তিনি ব্যাখ্যা করেন, “গতকাল বিরোধীদলীয় নেতা একটি অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। রুল ৬২ অনুসারে, বিরোধীদলীয় নেতাদের ওয়াকআউটের অনেক পরে একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তাই আমি বলেছিলাম তাঁর বক্তব্য অসত্য।”

জবাবে বিরোধীদলীয় নেতা জানান, বিভ্রান্তি ঘটেছে। একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা গতকাল ভিন্ন নামে উপস্থাপিত হয়েছে। বিষয়বস্তু একই থাকলেও নাম পরিবর্তিত হওয়ায় তিনি পূর্বের তথ্য জানতেন এবং কোনো ভুল তথ্য দেননি।