tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিক‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের

‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী ভাষণের পর তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে এবং তেল আবিবে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে।

হোয়াইট হাউসে প্রাইম-টাইম ভাষণে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এসেছে, কিন্তু ইরান সমঝোতায় না এলে হামলা আরও জোরদার করা হবে। তিনি দাবি করেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে আনা হবে। এর জবাবে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ নিয়েছে।

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত চারজন আহত হয়েছেন। ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়া সতর্ক করে জানিয়েছে, সামনে আরও ‘বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলা হতে পারে। ইরান ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষের কথাকে প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘অযৌক্তিক ও অবাস্তব’ বলে মন্তব্য করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানান, পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা নেই।


ট্রাম্পের হুমকি ও বিশ্ববাজারে প্রভাব

ট্রাম্পের নতুন হামলার হুমকি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর প্রভাব সরাসরি তেলের বাজারে পড়েছে—বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮% বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারে পৌঁছেছে। হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

ইরান ইতিমধ্যেই প্রণালিটি কার্যত নিয়ন্ত্রণে নিয়ে তেলবাহী জাহাজে হামলার সক্ষমতা প্রদর্শন করেছে, যা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে প্রভাব বিস্তার করছে। ইউরোপসহ প্রায় ৪০টি দেশ নিরাপদ নৌ-চলাচল পুনঃস্থাপনের উপায় নিয়ে আলোচনা করছে, তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া তা সম্ভব নয়।


ভবিষ্যৎ ঝুঁকি ও বৈশ্বিক প্রভাব

ইরানের সংসদে এমন একটি বিল বিবেচনাধীন, যা শত্রু দেশের জাহাজ চলাচল বন্ধ ও টোল আরোপকে বৈধ করতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাগদাদে নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের আহ্বান জানিয়েছে।

বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এশিয়ায় জ্বালানি ঘাটতির কারণে চাপ বৃদ্ধি পেয়েছে, এবং শিগগিরই এর প্রভাব ইউরোপেও দেখা দিতে পারে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে অভিবাসন সংকটও বাড়তে পারে।