tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়সংসদের প্রথম অধিবেশন ১০ থেকে ১২ মার্চের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন ১০ থেকে ১২ মার্চের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী মাসের ১২ মার্চ অথবা তার এক-দুই দিন আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।