প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে।
পোস্টে উল্লেখ করা হয়, বৈঠকে দেশের আকাশসীমা ও জলসীমার সামগ্রিক নিরাপত্তা, সুনীল অর্থনীতির সম্ভাবনা, সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা ও আকাশসীমা সুরক্ষায় তাদের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।



