tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিসংরক্ষিত নারী আসন: প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ জন

সংরক্ষিত নারী আসন: প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৭৮ জন আগ্রহী প্রার্থী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিন সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, আগ্রহীরা আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন—এমন নারী নেত্রীদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে।

রিজভী আরও বলেন, বিরোধীদলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীরা কারাবরণসহ নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তাই মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই প্রত্যাশা।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত।