tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকএবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান

এবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান

হরমুজ প্রণালিতে টোল আদায়ে এবার নিজস্ব মুদ্রা ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। দেশটি প্রস্তাব দিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ট্রানজিট ফি ইরানি রিয়ালে পরিশোধ করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধানের বরাতে মুম্বাইয়ে অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নির্ধারিত টোল ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে দিতে হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের প্রভাব কমানোর কৌশল নিয়েছে ইরান ও চীন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যখন সাময়িকভাবে প্রণালিটি বন্ধ করে দেয়, তখন কিছু জাহাজের কাছ থেকে চীনা ইউয়ানে ফি আদায়ের খবর পাওয়া যায়। তবে কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে, তা স্পষ্ট নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন চাপ সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাভিত্তিক প্রতিযোগিতা আরও তীব্র করে তুলতে পারে।