tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিলেন তারেক রহমান

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিলেন তারেক রহমান

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নং বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরগামী আগমন ও বহির্গমন সড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর সড়ক।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তিনি চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এলাকায় নিজ বাসভবনে ফিরে যাবেন তিনি। এদিন অন্য কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার কথা নেই তার।