tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ

শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি খুলে এসব স্বর্ণ উদ্ধার করে। শেখ হাসিনার নামে থাকা কোনো ব্যাংক লকার প্রথমবারের মতো খোলার ঘটনা এটি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা এই দুটি লকার জব্দ করে সিআইসি। পাশাপাশি ১০ সেপ্টেম্বর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করা হয়।