tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকশুভেন্দুই কি হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী?

শুভেন্দুই কি হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী?

পশ্চিমবঙ্গের সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলীয় একাধিক সূত্রের দাবি, সাম্প্রতিক নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের পর সরকার গঠনের ক্ষেত্রে তাকেই সামনে রাখা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সরকার গঠনের প্রস্তুতি হিসেবে শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বিধায়ক দলের নেতা নির্বাচন করা হবে, যেখানে শুভেন্দু অধিকারীর নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করতে পারেন বলে জানা গেছে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

দলীয় পরিকল্পনা অনুযায়ী, বৈঠক শেষে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন। সম্ভাব্য নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর দিন আয়োজনের কথাও শোনা যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এর আগে ২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রামে তিনি মমতাকে হারিয়েছিলেন।

দলীয় নেতাদের মতে, মাঠপর্যায়ে জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার কারণে শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে। এছাড়া, অমিত শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন নেতা, যিনি বাংলা ভাষা ও রাজ্যের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।