tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনশিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল

শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল

শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি আদায়ের অভিযোগ তুলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ওপর নজরদারি জোরদারের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশে ইংলিশ মিডিয়াম শিক্ষা থাকা স্বাভাবিক হলেও তা কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বিধিবিধানের বাইরে থাকতে পারে না।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে ইতোমধ্যে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। পাশাপাশি একটি কার্যকর নিয়ন্ত্রক (রেগুলেটরি) বোর্ড গঠনের বিষয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, দেশে একাধিক ধারার শিক্ষাব্যবস্থা থাকলেও কোনো প্রতিষ্ঠানই সরকারি নীতিমালার বাইরে পরিচালিত হতে পারে না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে উচ্চ বেতনে শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের কাছ থেকে বেশি ফি নেওয়া হলেও মান নিয়ন্ত্রণ, কারিকুলামের সামঞ্জস্য এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

শিক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, শিক্ষা যদি কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তবে জাতীয় শিক্ষাব্যবস্থায় বৈষম্য বাড়বে। সরকার চায়, ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম বা মাদ্রাসা—সব ধারার শিক্ষার্থীই সমানভাবে মানসম্মত শিক্ষা পাক।

এ লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালার আওতায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিন্ন কাঠামোর মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।