বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
মিডিয়া সেল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারেক রহমান প্রায় তিন মিনিট ধরে শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনছেন। শিক্ষকেরা দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া এবং তাদের বর্তমান সমস্যার বিস্তারিত তুলে ধরেন।
শিক্ষকদের বক্তব্য শোনার পর তারেক রহমান তাদের আশ্বস্ত করে বলেন, “আমি বিষয়টি দেখবো।”



