সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ জে মিয়াকে বিএনপি অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এএফএম তাওহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রফেসর ড. শাহ জে মিয়া দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুনাম ও দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার বহুমাত্রিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা বিএনপি অস্ট্রেলিয়া শাখার নীতি নির্ধারণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ মনোনয়নের মাধ্যমে প্রবাসে বিএনপি অস্ট্রেলিয়া শাখার দলীয় কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশাবাদ জানানো হয়েছে।



