tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে। অধিদপ্তর সূত্র জানায়, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে ফল জানতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

শর্তাবলি:
১. এ ফলাফল সাময়িক। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এটি কোনো শূন্যপদে নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না।
২. প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত অসংগতি পরিলক্ষিত হলে তা সংশোধন বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে তার ফলাফল বা নির্বাচন বাতিল করা হতে পারে।
৪. লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
৫. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
৬. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (https://dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।