জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এ সময়ে বহু সরকার গঠিত ও পরিবর্তিত হয়েছে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা এখনও পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি।”
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও একটি ক্ষুদ্র শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে।”
এর আগে তিনি বিভিন্ন সময়ে নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছেন। তবে জাতীয় সংসদে এটি তার প্রথমবারের মতো প্রকাশ্য দাবি।



