tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিখেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরী করতে হবে: মির্জা ফখরুল

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরী করতে হবে: মির্জা ফখরুল

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করতে চান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শুধু খেলাধুলায় অংশগ্রহণ নয়—খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি মনে করেন, শুধু ভাতা বা সম্মাননা নয়, দীর্ঘমেয়াদে খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। যদি রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল বা জাতীয় দল থেকে বাদ পড়ে, সেটি অত্যন্ত দুঃখজনক। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।

ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ ক্রীড়ামন্ত্রী নিজেও একজন দক্ষ ও অভিজ্ঞ ফুটবলার হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। তাই তিনি যেন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখেন—এটাই প্রত্যাশা।

শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একটি রাজনীতিমুক্ত, মেধাভিত্তিক ক্রীড়াঙ্গন গড়ে তুলতে আগ্রহী।