tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান, না দিলে জরিমানা

শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান, না দিলে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার (২২ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৩ মে) সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এতে আরও বলা হয়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে, তারা জরিমানা এড়াতে অবশ্যই শনিবারের মধ্যেই বিল পরিশোধ করবেন। নির্ধারিত সময়ের পর বিল পরিশোধ করলে বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) জরিমানা যুক্ত হবে।