tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশলোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানায়, ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম সূরাইয়া জান্নাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় যাচাইয়ে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।