tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়লঘুচাপ, নিম্নচাপ, বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস

লঘুচাপ, নিম্নচাপ, বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস

চলতি নভেম্বর মাসে লঘুচাপ, নিম্নচাপ, বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সম্পর্কে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের এই পূর্বাভাসে আরও জানানো হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, তবে তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।