র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. আহসান হাবীব পলাশ র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিদায়ী মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।



