tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গণভোটের বিষয়টি পুরোপুরি বুঝে মন্তব্য করছেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এনসিপি নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা না বুঝেই দিচ্ছেন। তারা বিষয়টি অর্ধেক বুঝেছেন। এ বিষয়ে তাদের বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে। আমরা জুলাই সনদের আলোকে পথ চলতে চাই। ইমোশন ও আইন—দুটিকে একসঙ্গেই বিবেচনায় রেখে সরকার এগোতে চায়। তবে এনসিপি নেতাদের দেওয়া বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণঅভ্যুত্থান-পরবর্তী মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং সবার মতামতের ভিত্তিতেই এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু এবং কুষ্টিয়া-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আফজাল হুসাইনসহ স্থানীয় বিএনপি নেতারা।