tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরোজার পুরোনো ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা

রোজার পুরোনো ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা

গত একদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘রোজা’ নামটি। ফেসবুকে এখনো ট্রেন্ডিং তালিকায় দেখা যাচ্ছে তাকে। এর পেছনে মূল কারণ, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে তার নাম জড়িয়ে পড়া।

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহিত জীবনের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে যাওয়ার খবর শোবিজ অঙ্গন ও ভক্তদের মধ্যে বেশ চমক সৃষ্টি করেছে। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রোজাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে রোজার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করছেন তিনি, যেখানে আরও কয়েকজনকেও দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালের ৩০ মে রোজা নিজেই আপলোড করেছিলেন। সেই সময়ের রোজার উপস্থিতি ও বর্তমান রোজার মধ্যে পার্থক্য লক্ষ্য করে নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করছেন, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোজা। তবে বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ‘উদযাপনমূলক’ পোস্ট ও ছবির কারণে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় এই তারকাকে। পরে বিষয়টি পরিষ্কার করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেন তাহসান।