tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকরুশ সেনাদের চীনা প্রশিক্ষণের অভিযোগ নাকচ করল বেইজিং

রুশ সেনাদের চীনা প্রশিক্ষণের অভিযোগ নাকচ করল বেইজিং

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের চীনা সামরিক সদস্যরা প্রশিক্ষণ দিয়েছেন—ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এমন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘মানহানিকর’ বলে অভিহিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, রুশ সেনাদের প্রশিক্ষণে চীনা সামরিক বাহিনীর সম্পৃক্ততার দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি অভিযোগটিকে অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

এর আগে লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউর ২৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান কাজা কালাস দাবি করেন, চীনা সামরিক সদস্যদের মাধ্যমে রুশ সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদন ইইউ যাচাই করেছে। তিনি বলেন, বিষয়টির সম্ভাব্য প্রভাবও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে উত্থাপন করা হচ্ছে।

এদিকে কাজা কালাস জানান, বৈঠকে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম কিংবা নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক ও অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে বেইজিং বারবার দাবি করেছে, ইউক্রেন সংঘাতের বিষয়ে তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই রয়েছে।