tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারত ভ্রমণে নতুন নিয়ম: চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন (DE) কার্ড

ভারত ভ্রমণে নতুন নিয়ম: চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন (DE) কার্ড

২০২৫ সালের ১ অক্টোবর থেকে ভারতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি ভ্রমণকারীদের জন্য চালু হতে যাচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড (DE Card)। ভারতে আগমনের আগে এই কার্ড অনলাইনে পূরণ করা বাধ্যতামূলক।

নতুন নিয়ম অনুযায়ী:

  • ভ্রমণের ৭২ ঘণ্টা আগে DE কার্ড পূরণ করতে হবে।
  • এই প্রক্রিয়া সম্পন্ন না করলে ভারতে প্রবেশে বিলম্ব বা জটিলতা তৈরি হতে পারে।

কার্ড পূরণের মাধ্যম:

১. ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival

DE কার্ডে যেসব তথ্য দিতে হবে:

  • পাসপোর্ট ও ভিসার বিবরণ
  • ফ্লাইট নম্বর ও যাত্রাপথ
  • ভারতে অবস্থানের ঠিকানা
  • জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর
  • স্বাস্থ্য সম্পর্কিত সংক্ষিপ্ত ঘোষণা (প্রযোজ্য ক্ষেত্রে)

ভারত সরকারের বক্তব্য:

এই নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় বাঁচবে এবং ভ্রমণকারীরা বাড়তি ঝামেলা এড়াতে পারবেন।