tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরিয়াদে একসঙ্গে হাজির শাহরুখ, সালমান ও আমির

রিয়াদে একসঙ্গে হাজির শাহরুখ, সালমান ও আমির

বলিউড ফ্যানদের দীর্ঘদিনের স্বপ্ন—এক সিনেমায় তিন খানকে একসঙ্গে দেখার সুযোগ। শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এই তিনজনের সমীকরণ নিয়েই বহু দিন ধরেই বি-টাউনে আলোচনা এবং জল্পনা চলছিল। তবে এবার সেই স্বপ্নের কাছাকাছি মুহূর্ত সামাজিক মাধ্যমে ধরা দিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিন খান। সেই সময় তাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে বিশ্বখ্যাত। মিস্টার বিস্টের ক্যামেরায় তোলা একটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যায়, মিস্টার বিস্টের এক পাশে শাহরুখ খান, অন্য পাশে সালমান ও আমির। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে তিনি ভারতীয় ভক্তদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন—“আমরা কি একসঙ্গে কিছু করা উচিত?”

ছবিতে সালমানকে ছাই রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজারে দেখা যায়, আর শাহরুখ, আমির ও মিস্টার বিস্ট কালো পোশাকে ছিলেন। নেটিজেনরা লিখেছেন, “আম্বানির পর তিন খানকে এক ছবিতে আনার ক্ষমতা একমাত্র মিস্টার বিস্টের।”

উল্লেখ্য, এর আগে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’, যেখানে তিন খানকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। তবে তারা একসঙ্গে কোনো দৃশ্যে ছিলেন না। তাই এখনো ভক্তরা অপেক্ষা করছেন সেই বিশেষ মুহূর্তের জন্য, যখন বলিউডের এই তিন তারকা একসঙ্গে পর্দায় উপস্থিত হবেন।