tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, খালেদা জিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। সংসদ ভবন এলাকার পাশের জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। আজ তার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে।