tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

তার রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতকরণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় ও আপসহীন ভূমিকা রাখেন।

শোকবার্তায় আরও বলা হয়, নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকাশে তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।