tanaka

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদককে ‘হেনস্তার’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। একই সঙ্গে...
প্রচ্ছদসারাদেশরাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন সংবাদ প্রকাশের পর এটিকে গুজব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাদক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা ঠাকুরগাঁওয়ে সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল এবং সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই মাদকবিরোধী কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।”

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আমি মনে করি, এর কোনো বিকল্প নেই। শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছি, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।”

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষকে জানানো যে মাদক একটি ভয়াবহ ক্ষতিকর বিষয় এবং এর ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে। সম্মিলিত সচেতনতাই মাদক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।”