tanaka

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি ও অলসতা বাড়ে। ফলে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমেও অনীহা তৈরি হতে পারে। অসহ্য গরম, অতিরিক্ত ঘাম...
প্রচ্ছদআন্তর্জাতিকরাশিয়ার হামলায় জাপোরিজিয়ায় নিহত ৬

রাশিয়ার হামলায় জাপোরিজিয়ায় নিহত ৬

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। একই সময়ে রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরের দিকে এসব দূরপাল্লার হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলা জোরদার করেছে বলে দাবি করছে কিয়েভ।

জাপোরিজিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরোভ জানান, ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপ করা বোমা ব্যবহার করে অঞ্চলটিতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ছয়জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বেশ কয়েকটি ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে। হামলার পর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যদিকে, কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, শেভচেনকিভস্কি জেলার একটি শিশু হাসপাতালে হামলার পাশাপাশি একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, রাতভর চালানো হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ ও জাপোরিজিয়ায় সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কারখানা এবং পরিবহন ও লজিস্টিক কেন্দ্রগুলো।

এদিকে, পাল্টা জবাব হিসেবে রাশিয়ার ভূখণ্ডেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সেখানকার কয়েকটি গুদামে আগুন ধরে যায়।

গভর্নর গুসেভ ক্ষতিগ্রস্ত গুদামটির নাম প্রকাশ না করলেও রাশিয়ার জনপ্রিয় অনলাইন রিটেইলার ‘ওয়াইল্ডবেরিজ’ জানিয়েছে, হামলার পর ভোরোনেজে তাদের একটি লজিস্টিক সেন্টার থেকে দ্রুত কর্মীদের সরিয়ে নেওয়া হয়।

এদিকে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ভোরোনেজ শহর ও আশপাশের পাঁচটি জেলা থেকে ১৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে জানা গেছে।

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে হামলা বাড়ানোর পর থেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।