tanaka

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি ও অলসতা বাড়ে। ফলে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমেও অনীহা তৈরি হতে পারে। অসহ্য গরম, অতিরিক্ত ঘাম...
প্রচ্ছদসারাদেশহামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২ জনের। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।