tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ সফলভাবে অংশগ্রহণ করেছে।

সেনাবাহিনীর মোট ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ায় অনুষ্ঠিত এ মহড়ায় সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়াশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এতে বাংলাদেশসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।