tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীরাজধানীতে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজধানীতে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজধানীর পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানসহ একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন পাগলা।

অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল ও প্রাকৃতিক ভেষজজাত পণ্য—এর মধ্যে হিমালয়ান শিলাজিৎ রেজিনও রয়েছে।

অভিযানে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ একজনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা পণ্য ও কাভার্ডভ্যান পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।