tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত

রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম।

তিনি জানান, খা পাড়ায় একটি মন্দিরের পাশে শ্রমিকরা ক্রেন দিয়ে মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার তোলার কাজ করছিলেন। এ সময় ক্রেনটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ করলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন আরও দুইজন।