tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে আওয়ামী লীগের নারী নেত্রীসহ গ্রেফতার ৫ জন

রাজধানীতে আওয়ামী লীগের নারী নেত্রীসহ গ্রেফতার ৫ জন

রাজধানীতে নাশকতার চেষ্টা এবং ১৩ নভেম্বরের লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নারী নেত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ডিএমপি নিউজ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবির লালবাগ বিভাগ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০)
২. গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহুল আমিন (৩৬)
৩. বাগেরহাটের মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮)
৪. গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮)
৫. ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৪৮)।

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।