ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সৃষ্ট প্রাণহানির একটি বিস্তারিত হিসাব প্রকাশ করেছে তেহরান। দেশটির ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত ইরানির মরদেহ শনাক্ত করা হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে তিনি জানান, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞদের দল প্রতিটি মরদেহ পরীক্ষা ও শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে শুরু হওয়া এই সংঘাতের পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে সুনির্দিষ্ট সরকারি হিসাব। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর উদ্ধার ও মরদেহ শনাক্তকরণের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে।
এই বিপুল প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও বিচারের দাবি আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছে তেহরান।
সূত্র: আলজাজিরা।



