tanaka

এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৪...
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতির পরও লেবাননের ১১০০ স্থাপনায় হামলা ইসরায়েলের

যুদ্ধবিরতির পরও লেবাননের ১১০০ স্থাপনায় হামলা ইসরায়েলের

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর এক হাজার ১০০টির বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় হিজবুল্লাহর ৩৫০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান দিয়ে হিজবুল্লাহর বিভিন্ন ভবন, অস্ত্র গুদাম ও অন্যান্য স্থাপনা ধ্বংস করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে সংঘাত পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা করছে।

এর আগে, গত ২ মার্চ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়।

এরপর থেকে এখন পর্যন্ত অন্তত দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

চলমান হামলার কারণে লেবাননজুড়ে মানবিক সংকটও বেড়েছে। দেশটির ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।