tanaka
প্রচ্ছদজাতীয়জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ পুনরায় শুরু

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ পুনরায় শুরু

সামিটের টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবারও শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সরবরাহ কার্যক্রম পুনরায় চালু হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ পুনরায় শুরু হওয়ায় চলমান তীব্র গ্যাস সংকট কিছুটা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমেও গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সামিট জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রাত ২টার মধ্যে পর্যায়ক্রমে সরবরাহ বাড়িয়ে প্রায় ৫৫০ এমএমসিএফডিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ মজুত থাকা এলএনজি শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে নতুন এলএনজি কার্গো পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যায় পুনরায় সরবরাহ শুরু করা হয়।